মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগ নেতারা যাবেন না যুক্তরাষ্ট্রে

আওয়ামী লীগ নেতারা যাবেন না যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে দেশজুড়ে। তবে এতে আওয়ামী লীগের কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, আমরা আমেরিকা যাব না। 

আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এ সময় তার এ বক্তব্যকে সমর্থন জানান উপস্থিত নেতাকর্মীরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়।

মির্জা আজম বলেন, নিষেধাজ্ঞা দেখিয়ে লাভ নাই। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। 


এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। আওয়ামী লীগ নির্বাচনের বৈতরণী সফলতার সঙ্গে পার হবে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন, নির্বাচনের বিরোধিতা করলে রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে। কোনো বিদেশি শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই মিছিল আর স্লোগানে মুখোর হয়ে উঠে পুরো এলাকা। দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা।