মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: এফ রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: এফ রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। এতে কেউ অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না। আপনারা নিশ্চিন্তে থাকেন, আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর দোহার উপজেলার নয়াবাড়িতে বাহরা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে দোহারে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ রায়পাড়া ইউনিয়নে সাহেবখালী সেতু উদ্বোধন করেন স্থানীয় এই সংসদ সদস্য।


প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি নিয়ে সরকার পতনের চেষ্টা করেছে। তাদের ওই দাবি পুরোপুরি ভেস্তে গেছে। তাদের সঙ্গে জনগণ নেই। তাদের দাবি এখন ফেসবুক ও ইউটিউবেই সীমাবদ্ধ।’


এসময় পদ্মার পাড় রক্ষায় বাঁধ নির্মাণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‌‌‘নির্বাচনের আগে আমি এখানে এসেছিলাম, তখন এলাকাবাসী নদীর পাড় রক্ষার দাবি করেছিল। আজ পদ্মার পাড় রক্ষায় বাঁধ হয়েছে, আমি আমার কথা রেখেছি। আজ আমার খুব ভালো লাগছে।’

এই উন্নয়ন অব্যাহত থাকবে উল্লেখ করে সালমান বলেন, ‘বাংলাদেশসহ দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি দোহার-নবাবগঞ্জের উন্নয়নের জন্য যখনই প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চেয়েছি, কোনো দিনও তিনি না (অমত) করেননি। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’