মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে চলতি মাসের ৭ তারিখ থেকে টানা কর্মসূচি পালন করবে বিএনপি। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে লাগাতার এই কর্মসূচি শেষ হবে।

গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে। টানা কর্মসূচি শুরুর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ, সরকারের পদত্যাগের দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন করবে দলটি।

১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আবারও সারা দেশে জেলা ও মহানগরে অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। ফের সরকারের পদত্যাগের দাবিতে ১৬ অক্টোবর যুব কনভেনশন এবং ১৮ অক্টোবর জনসমাবেশ পালন করা হবে। জানা যায়, বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিকরাও এই কর্মসূচি পালন করবে।