মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। আজকে তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। সরকারকে বলব, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিন। তার কিছু হলে সারা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হবে। 


তিনি বলেন, আমরা নির্বাচন চাই, তবে সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন হয়েছিল, তাতে কোনো প্রশ্ন উঠেনি। কিন্তু আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। এরপর থেকে ১৪ ও ১৮ সালে কোনো ভোট হয়নি। কী হয়েছে দেশের মানুষ তা জানে। 

এই অবৈধ সরকার মনে করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই তারা এটা বাতিল করে দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ভিসানীতি স্বাধীন দেশের জন্য অপমানজনক। এর জন্য সরকার দায়ী। শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষও সরকারকে স্যাংশন দিয়েছে।

যারা বিচারের নামে অপবিচার করছে তাদেরকে চিহ্নিত করে রাখুন উল্লেখ করে ফখরুল বলেন, এরা সরকারের দালাল, এদেরকে চিহ্নিত করে রাখুন, নিম্ন আদালতের রায় দিয়েছিল ৫ বছর অথচ উচ্চ আদালত তা বাড়িয়ে ১০ বছর করেছে।


এর আগে দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেখা ব্যানার-ফেস্টুন ছিল। এ সময় নেতাকর্মীদের খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।