বাংলাদেশ — পাতা ২৩৫
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বর্ষবরণ উদযাপন
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রায়টি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এতে অংশগ্রহণ করেন বিএনপি'র...
অসময়ে ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা নদী তীরবর্তী মানুষ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসূলপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে ৭০ বিঘা ফসলি জমি, গ্রামীণ সড়ক ও সাতটি বসতভিটা বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে হুমকিতে রয়েছে রসূলপুর মার্কাজ জামে মসজিদ,...
কুড়িগ্রামে বিকাশ এজেন্টের আড়াই লাখ টাকা ছিনতাই
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে বিকাশের এক এজেন্টের আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের প...
সৌদিতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
মুহাম্মদ আলী, সৌদি আরব থেকে:- সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দেশীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের নতুন সংগঠন “সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী সাংবাদিক ফোরাম” এর আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি রাজধানী রিয়াদের বাথহায় রেসাইছ বিল্ডিং এর এশিয়ান রেস্টুরেন্টে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও জনপ্রি...
মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসীম উদ্দীন গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসীম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জসীম উদ্দীন মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) ম...
পহেলা বৈশাখ ঘিরে কোন নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, পহেলা বৈশাখ ঘিরে কোন নিরাপত্তা হুমকি নেই। পহেলা বৈশাখ আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায়...
জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রাম সীতাকুণ্ডের মগপুকুর এলাকাস্হ জি পি এইচ ইস্পাত কারকানায় লিফ্টের তার ছিঁড়ে কর্মরত অবস্হায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানায়, আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে হঠাৎ কারখানার রড তৈরীর লোহজাত মালামাল টানার একটি লিফ্টের তার ছিঁড়ে যা...
র্যাংগস ই-মার্টে শুরু হলো LG AC CURNIVAL
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:- আজ ১৩ই এপ্রিল, রবিবার র্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্বোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. জেরাল্ড চুন, মি. আশিকুল ইসলাম (হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স, এলজি বাংলাদেশ), এলজি ইলেকট্রনিক্স এর ইকো সলিউশন হেড মি. শাহরিয়ার...
স্ত্রীকে শিকল পরিয়ে পিলারে বেঁধে রাখলেন স্বামী, পাল্টাপাল্টি অভিযোগে চাঞ্চল্য
গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর কোমরে শিকল পরিয়ে বাড়ির পিলারের সঙ্গে তালা দিয়ে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের আলীপুর গ্রামে। শিকলবন্দি ওই নারীর নাম নাসরিন বেগম (২৪)। তিনি আলীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী এবং একই ইউনিয়নের বাহারা গ্রামের ওসমান...
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল
অনলাইন ডেস্ক:- বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন থেকে ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না। গত ৭ এপ্রিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টে...
বৈচিত্র্যের মাঝে আমরা এক পরিবার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেস্ক:- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "নানা মত, ধর্ম ও রীতিনীতির ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই একই পরিবারের অংশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সমতল ও পাহাড়ের নানা জনগোষ্ঠী মিলেই গঠিত হয়েছে আমাদের দেশীয় সমাজ। এই বৈচিত্র্যপূর্ণ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই আমাদের জাতীয় পরিচয়ের অনন্য দিক।" রোববার রাজধানীর ঢাকা আন্তর্জাতিক ব...
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী ট্রেনটি সালনা এলাকায় পৌঁছালে একটি বগির...
শিল্প গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি, এপ্রিল থেকেই কার্যকর
বাংলাদেশে শিল্পখাতে ব্যবহৃত গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার। বিইআরসি চেয়ারম্যান জানান, শ...
করহার খুব বেশি কমানো সম্ভব নয়: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ব্যক্তি ও কোম্পানির আয়কর হার খুব বেশি কমানোর সুযোগ নেই। তবে কোম্পানিগুলো লোকসানে থাকলেও কর দিতে হয়—এই বিষয়টি নতুন বাজেটে পুনর্বিবেচনা করা হতে পারে। অন্যদিকে, আমদানি পর্যায়ে শুল্কহার যৌক্তিকীকরণের লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়া হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্র...
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক:- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর মেরুলে অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রোববার সকালে বিহার প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অধ্যাপক ইউনূস বিহার চত্বরে অবস্থিত প্রার্থনাহল ঘ...
কারামুক্তি পেলেন আলোচিত ছাত্রদল নেতা জাকির খান, শোডাউনে নারায়ণগঞ্জে তীব্র যানজট
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত নেতা জাকির খান দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের সামনে ভিড় জমাতে থাকেন তার নেতাকর্মী ও স্বজনরা। ব্যান্ড বাজনা, স্লোগান ও ফুল-মালার মাধ্যমে তাকে বরণ ক...
মুরাদনগরে ব্রি’র ৫০ বছরের অর্জনে উদযাপন: মাঠ পর্যায়ে ব্রি ধান ১০১, ১০২ ও ১০৪-এর প্রযুক্তি প্রদর্শনী
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ- কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হলো “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা ও পাহাড়পুর গ্রাম এবং ছালিয়াকান্দি ও জাহাপুর ইউ...
কুড়িগ্রামে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ছকিলা বেগম (৫২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। নিহতের বোন ছবিয়া বেগম জানান, স্বামী বাড়িতে না থাকায় ছকিলা বেগমের সঙ...






























