শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসীম উদ্দীন গ্রেপ্তার

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসীম উদ্দীন গ্রেপ্তার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসীম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃত জসীম উদ্দীন মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের নুরুল হকের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) মামলায় জসীম উদ্দীনকে ২০২৩ সালে ঢাকা কাফরুল থানায় দায়ের করা এক মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
 

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি জসীম উদ্দীনকে প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।