শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা

সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-

 

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সীমিতকরণের ফলে স্থানীয় বাসিন্দাদের জীবিকা যেন ব্যাহত না হয়, সেজন্য বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
 

রবিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা নিজেই।
 

সভায় সেন্টমার্টিনের মানুষের বিকল্প কর্মসংস্থানের রূপরেখা তৈরিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। এতে কৃষি, মৎস্য, পর্যটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বন বিভাগ, জেলা প্রশাসন, ব্র্যাক ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধি থাকবেন। কমিটি দ্রুত সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।
 

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—পরিবেশবান্ধব জাল ও আধুনিক যন্ত্র সরবরাহ, শুটকি মাছের ব্র্যান্ডিং ও বাজারজাতকরণ, সিউইড, মাশরুম, সবজি চাষ, পোল্ট্রি ও গবাদিপশু পালন, কনটেন্ট ক্রিয়েশন, ব্লগিং ও ফটোগ্রাফি প্রশিক্ষণ। নারীদের জন্য সেলাই, নকশি কাঁথা, স্মারক সামগ্রী তৈরি ও নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি বানানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
 

ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, রেস্টুরেন্টে কাজ শেখানো এবং স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। জমির ধরন অনুযায়ী সবজি চাষে উৎসাহ দেওয়া হবে।
 

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, টেকনাফের ইউএনও ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।