শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কারামুক্তি পেলেন আলোচিত ছাত্রদল নেতা জাকির খান, শোডাউনে নারায়ণগঞ্জে তীব্র যানজট

কারামুক্তি পেলেন আলোচিত ছাত্রদল নেতা জাকির খান, শোডাউনে নারায়ণগঞ্জে তীব্র যানজট

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত নেতা জাকির খান দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
 

মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের সামনে ভিড় জমাতে থাকেন তার নেতাকর্মী ও স্বজনরা। ব্যান্ড বাজনা, স্লোগান ও ফুল-মালার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। জাতীয় পতাকা, বিএনপি ও ফিলিস্তিনের পতাকা হাতে নেড়ে তিনি অভ্যর্থনার জবাব দেন।

 

কারামুক্তি পেলেন আলোচিত ছাত্রদল নেতা জাকির খান, শোডাউনে নারায়ণগঞ্জে তীব্র যানজট


 

পরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিশাল বহর নিয়ে শহরজুড়ে শোডাউনে অংশ নেন জাকির খান ও তার সমর্থকরা। এতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
 

জানা গেছে, জাকির খানের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব-১১-এর অভিযানে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে একে একে বিভিন্ন মামলায় জামিন পান। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলায় খালাস প্রাপ্ত হন তিনি।

 

কারামুক্তি পেলেন আলোচিত ছাত্রদল নেতা জাকির খান, শোডাউনে নারায়ণগঞ্জে তীব্র যানজট — ছবি ২



 

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “আজ সকালে জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে। অনেক বছর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় পাঁচ বছরের সাজা শেষে আজ তাকে মুক্তি দেওয়া হয়।”
 

জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, “তার বিরুদ্ধে থাকা ৩৩টি মামলার মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন এবং বাকি ১ মামলায় জামিনে রয়েছেন।”