শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী ট্রেনটি সালনা এলাকায় পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, সালনা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের সঙ্গে চলাচলকারী সব ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
 

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে।