শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ-



চট্টগ্রাম সীতাকুণ্ডের মগপুকুর এলাকাস্হ  জি পি এইচ ইস্পাত কারকানায় লিফ্টের তার ছিঁড়ে কর্মরত অবস্হায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী  এক শ্রমিক জানায়, আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে হঠাৎ কারখানার রড তৈরীর লোহজাত  মালামাল টানার একটি  লিফ্টের তার ছিঁড়ে যায়,এসময় নিচে কর্মরত অবস্হায় দুই শ্রমিক মোস্তফা, রিফাতের উপর পড়লে তারা গুরুতর আহত হলে কারখানার এ্যাম্বুলেন্স দিয়ে তাদের কে চমেক হাসপাতালে পাঠানো হলে কয়েক মিনিটের পরই কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ টায়  আহত দুজন কেই মৃত ঘোষনা করে।

নিহতরা হলেন বাশঁবাড়ীয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোঃ মোস্তফা( ২৪) ও মীরসরাই উপজেলার করুয়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে মোঃ রিফাত আলম(২৫)।

সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর আমাদের সময় কে জানায়, জিপিএইচ কারখানায় দূর্ঘটনায় দুইজন আহতের খবর পেয়েছি তাদের কে চট্টগ্রাম মেডিকেলে পাঠাসো হলে সেখানে তাদের মৃত্যু হযেছে জানতে পেরেছি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে বলে তিনি জানান।

এদিকে জিপিএইচ কারখানার কর্তৃপক্ষ,ও জনসংযোগ কর্মকর্তা মোঃ অভির মোবাইলে কল করে উনাকে পাওয়া যায়নি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।