শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৩:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

শিল্প গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি, এপ্রিল থেকেই কার্যকর

শিল্প গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি, এপ্রিল থেকেই কার্যকর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশে শিল্পখাতে ব্যবহৃত গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।
 

বিইআরসি চেয়ারম্যান জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ঘনমিটারপ্রতি ৪০ টাকা, যা আগে ছিল ৩০ টাকা। একইভাবে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের দাম ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে।
 

এছাড়াও, যেসব শিল্প প্রতিষ্ঠান অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করছে, তাদেরকেও নতুন হারে অর্থাৎ প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৪০ টাকা করে বিল দিতে হবে।
 

এই নতুন মূল্যহার চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন জালাল আহমেদ।