বাংলাদেশ — পাতা ১৩৩
চট্টগ্রামে ধর্ম উপদেষ্টার মন্তব্য: “ধর্ম ছাড়া শিক্ষা মানুষকে বিপদগামী করে তুলতে পারে”
হোসেন বাবলা, চট্টগ্রাম: চট্টগ্রামের এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, ধর্মবোধহীন শিক্ষা মানুষকে বিপদগামী হওয়ার দিকে ঠেলে দিতে পারে। তিনি আরও বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সুষ্ঠু সমন্বয় ঘটালে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ড. খালিদ এই মন্তব্য করেন নগরীর জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সে, আসসুন্নাহ মডেল মাদরাসার ব...
নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আরিফুজ্জামান (সাগর): বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাস...
পরিবেশের ভারসাম্য রক্ষায় টেকসই পথ: কার্বন নিউট্রাল পলিসি
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এখন মানবসভ্যতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলন, সাগরের উচ্চতা বৃদ্ধি, খরা, অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় আজ প্রায় নিয়মিত ঘটনা। এর পেছনে মূল দায়ী মানবসৃষ্ট কার্বন নির্গমন। শিল্পায়ন, জ্বালানি ব্যবহার, বন উজাড় ও অনিয়ন্ত্রিত নগরায়ন মিলিয়ে বায়ুমণ্ডলে ক্রমেই বাড়ছে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব। ফ...
মুরাদনগরে শিক্ষক ও কৃষি উদ্যোক্তার কচু চাষে নতুন দৃষ্টান্ত
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ কচু একটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন সবজি। একসময় এটি বসতবাড়ির অনাবাদি জমিতে অযত্নে চাষ হতো, এখন তা খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। বৈচিত্র্যময় ফসলের আবাদ বৃদ্ধির কারণে কচুর চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং সরকারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কর্মসূচিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ...
আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয়
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস টনি হাছেনি (USA) ও বাংলাদেশের যাদুশিল্পী মোহাম্মদ বাসেদ বাংলাদেশের জাদুশিল্পী মোহাম্মদ বাসেদ আন্তর্জাতিক মঞ্চে অর্জন করলেন চমকপ্রদ সাফল্য। থাইল্যান্ডে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতা “JAS Wonder Magic Competition 2025”–এ অংশগ্রহণ করে তিনি খেতাবজয়ী হন। এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে পরিচিত “Thailand Inter...
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বাংলাদেশ জাসদের
জামায়াতে ইসলামীর একটি সাম্প্রতিক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ। এ ঘটনায় তাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, সংশ্লিষ্ট কর্মসূচিতে শাহজাহান...
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ত্যাগ
দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী প্রধা...
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে ৭০ বছর বয়সী আরফোজ আলী নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরফোজ আলী ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ফারুক মিয়া নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূ...
জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের ব্যাপক সাড়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রায় ১৮ হাজার নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোট দিতে বিদেশে থাকা প্রায় ১৭ হাজার ৯০০-এর বেশি বাংলাদেশি ভোটার ইতোমধ্যে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রোববার সন্ধ্যায় প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। ইসি-র তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসীরা নিবন্...
ক্লাস ও পরীক্ষা স্থগিত, শিক্ষার্থী–অভিভাবকরা অনিশ্চয়তায়
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবাই এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বেশ কয়েকটি...
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা নভেম্বর/২০২৫ এর জন্য আজ ২৩ নভেম্বর (রবিবার) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। কল্যাণ সভার শুরুতে প...
ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট পরিচালনা
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ ২৩ নভেম্বর, রবিবার, ময়মনসিংহ সদর উপজেলার ঢাকা বাইপাস এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লঙ্ঘনের দায়ে মোট ৪টি যানবাহনকে ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৮টি হাইড্রোলিক হর্ন জব...
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আজ ২৩ নভেম্বর (রবিবার) সকাল ৭টা ৩০ মিনিটে নভেম্বর-২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। পরিদর্শন শেষে তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে...
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে নয়াদিল্লিতে নতুন কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা
বাংলাদেশ থেকে অপসারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত সরকারের উদ্দেশে নতুন একটি কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড ঘোষণার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সাং...
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “প্রাথমিকভাবে সাগরে লঘুচাপটি দ্রুত তৈরি হওয়ার কথা ছিল। তবে ধীরে ধীরে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হচ্ছে। এর গতিপথ পূর্বে বাংলাদেশের দিকে থাকলেও বর্তমান...
ভূমিকম্পে ক্ষতি কমানোর পাঠ: জাপান-ইন্দোনেশিয়া কী করেছে
পৃথিবীর বিভিন্ন দেশ বছরে বিভিন্ন মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হয়। গত বছর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে মেক্সিকোতে—১,৯৭১টি। এর পাশাপাশি ইন্দোনেশিয়া ও জাপানও দেড় হাজারের বেশি ভূমিকম্প অনুভূত দেশগুলোর মধ্যে ছিল। তাতেও সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের রেকর্ড ছিল জাপানে—৭.৫ মাত্রা, এবং মেক্সিকো ও ইন্দোনেশিয়ায় যথাক্রমে ৬.৪ মাত্রা। চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত সব...
রাবি খোলা থাকবে, জরুরি সভায় হলের ঝুঁকি নিরূপণের সিদ্ধান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক ভূমিকম্পজনিত ঝুঁকি মূল্যায়নের জন্য রোববার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবাসিক হলের ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে হলসমূহ পর্যায়ক্রমে খালি করার প্রক্রিয়া পরিচালনা করা হবে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্র...
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৮টায় বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ রোববার রাত ৮টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে জানা গেছে, এই বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন...






























