শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন

গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন

গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

এর আগে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে গণভোট আইন অনুমোদন করা হয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কার সুপারিশসমূহে জনগণের মতামত জানতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে গণভোট আয়োজনের জন্য পৃথক আইন প্রণয়ন প্রয়োজন।
 

সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অল্প কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।