শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আগের তুলনায় সামান্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হাসপাতালে দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
 

গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে ভর্তি করা হয়। সেখানে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

এসময় লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন। ঢাকায় তাঁর পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
 

এরআগে গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা সহ নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন।