সর্বশেষ সংবাদ — পাতা ৮২
জমকালো আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান কিন্ডার গার্টেন স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন দিনভর প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো ঘিরে শিক্ষার্থীদের মধ্যে...
ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জালিমুন নেসা (৭৮) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৩ মে) রাতে ঘটনাটি ঘটে। জালিমুন নেসার ছেলে সোরহাব জানিয়েছেন, তার মা ডেমরায় বড় ভাই ফরহাদের বাসায় থাকেন। ওই এলাকায় এক প্রতিবেশী নারী মারা গেছেন শুনে তিনি সেখানে দেখতে গিয়েছিলেন। সেখানে মরদেহ দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির এক...
বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। তিনি আজ রোববার সংস্থাটিতে মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। কাজী ইমদাদুল হক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক হিসেবে পরিচিত। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি দেশের রাজস্ব প...
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বন্ধ কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং...
হজে হাজিদের দিনযাপন: ইবাদত ও নিয়মতান্ত্রিক রুটিনে কাটে প্রতিটি মুহূর্ত
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে হাজিরা সাধারণত ৪০ থেকে ৫০ দিন অবস্থান করেন। এ সময়ের মধ্যে জিলহজ মাসের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাকি সময় তারা ইবাদত-বন্দেগি, জিয়ারত এবং ব্যক্তিগত আমলের মধ্য দিয়ে অতিবাহিত করেন। হজযাত্রার অংশ হিসেবে মদিনায় অবস্থানকালে অনেকে মসজিদে নববি-তে টানা আট দিন ৪০ ওয়াক্ত নামাজ আদায় ক...
এত কষ্টে বড় করা ছেলেকে এভাবে হারিয়ে ফেলব তা কখনো ভাবিনি
যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে পরিবারে। প্রিয় সন্তানের নিথর দেহ দেখে বাবার আহাজারিতে স্তব্ধ হয়ে যায় আশপাশের পরিবেশ। সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে লিমনের মরদেহ। সেখান...
পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন খাতের উন্নয়নে ডিসিদের বিশেষ নির্দেশনা
দেশের পর্যটন কেন্দ্রগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিব...
পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার গঠনের সম্ভাবনা
ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮২। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১০৯। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে...
জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পরে তাদের নিজ দেশে ফেরার কথা রয়েছে। ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একজন মুখপাত্র সোমবার এ কথা জানিয়েছেন। গত মাসে এমভি তুসকা নামের ইরানি জাহাজটি জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। সেন্টকম...
বাতাসে ক্ষতিকর দূষণ : শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে
বাতাসে ক্ষতিকর কণিকা, ধূলা, ধোঁয়া ও রাসায়নিক দূষণের মাত্রা বৃদ্ধির ফলে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাচ্ছে। রবিবার বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল অডিটোরিয়ামে রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ অ্যাজমা বা হাঁপানি। দিন...
অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট
অন্তর্বর্তী সরকারের আমলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতাও এই রিটে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। রবিবার (৪ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ...
তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি
পশ্চিমবঙ্গের নির্বাচনী উত্তেজনার মাঝেই ব্যক্তিগত জীবনে গভীর শোকের মুখোমুখি হলেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দীপক অধিকারী দেব। দীর্ঘদিনের সঙ্গী তার আদরের পোষ্য কুকুর ‘লাকি’ আর নেই, এই খবর নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। সোমবার সকালে, যখন চারদিকে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই এক আবেগঘন পোস্টে প্রিয় সঙ্গীকে হারানোর কথা জ...
ফাইনালে নাহিদ-হার্ডির বোলিং তোপ, ১২৯ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মেগা ফাইনালে পেশোয়ার জালমির বোলারদের দাপটে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে হায়দরাবাদ কিংসমানস। সাইম আইয়ুবের লড়াকু হাফ-সেঞ্চুরি সত্ত্বেও মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে গেছে মার্নাস ল্যাবুশেনের দল। রোববার লাহোরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। ইনিংসের শুরুটা মন্দ ছিল না তাদের। ওপেনার মাজ সাদ...
হজে গিয়ে হারিয়ে গেলে করণীয়: বাংলাদেশ হজ অফিসের পরামর্শ
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব-এ গিয়ে ভিন্ন পরিবেশে অনেক হাজি দলছুট বা পথ হারানোর ঝুঁকিতে পড়েন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই সতর্কতা এবং সঠিক করণীয় জানা জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হজযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাত্রার শুরুতেই সঙ্গীদের সঙ্গে নির্দিষ্ট একটি স্থান ঠিক করে রাখতে—যেখানে কেউ হারিয়ে গেলে অপেক্ষা করবেন। এতে দ্রুত...
এস্পানিওলকে হারিয়ে বার্সার শিরোপা উৎসব পিছিয়ে দিল রিয়াল
ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে এস্পানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের অপেক্ষা আরও অন্তত এক সপ্তাহ বেড়ে গেল। সোমবার এস্পানিওলের মাঠে ২-০ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ের পর ৩৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৭। অন্যদিকে সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে...
পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশাওয়ার জালমি, কত টাকা পেল বিজয়ী দল?
মাসব্যাপী রোমাঞ্চকর লড়াইয়ের পর পর্দা নামল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর। ফাইনালে হায়দরাবাদ কিংস-মেনকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাবর আজমের দল পেশাওয়ার জালমি। ২০১৭ সালের দীর্ঘ বিরতির পর আবারও পিএসএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দলটি। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংস-মেন ১৮ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়...
পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। প্রাপ্ত ফলাফলের ধারা অনুযায়ী, রাজ্যে সরকার গঠনের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, এখন পর্যন্ত ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে তৃণমূল ক...
বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা
দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে বন্যার শঙ্কা জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে সাতটি নদীর একাধিক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব পড়েছে হাওর এলাকার নদীগুলোতে। এতে কয়েকটি জেলার...






























