সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজে গিয়ে হারিয়ে গেলে করণীয়: বাংলাদেশ হজ অফিসের পরামর্শ

হজে গিয়ে হারিয়ে গেলে করণীয়: বাংলাদেশ হজ অফিসের পরামর্শ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব-এ গিয়ে ভিন্ন পরিবেশে অনেক হাজি দলছুট বা পথ হারানোর ঝুঁকিতে পড়েন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই সতর্কতা এবং সঠিক করণীয় জানা জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
 

 

হজযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাত্রার শুরুতেই সঙ্গীদের সঙ্গে নির্দিষ্ট একটি স্থান ঠিক করে রাখতে—যেখানে কেউ হারিয়ে গেলে অপেক্ষা করবেন। এতে দ্রুত একে অপরকে খুঁজে পাওয়া সহজ হবে।
 

দলছুট হয়ে গেলে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে শান্ত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মুঠোফোন সচল থাকলে সঙ্গে থাকা সঙ্গীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে বলা হয়েছে। নিজের ফোন ব্যবহার সম্ভব না হলে আশপাশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 

সহায়তা নিয়ে হাজিরা যেতে পারেন বাংলাদেশ হজ অফিস-এ। মক্কা-তে বাংলাদেশ হজ অফিসটি অবস্থিত ইব্রাহিম খলিল রোডে মিসফালাহ কার পার্কিংয়ের বিপরীতে। আর মদিনা-তে অফিসটি রয়েছে মসজিদে নববী-এর উত্তর পাশে, কিং ফাহাদ গেট (২১ নম্বর গেট) দিয়ে বের হয়ে বাঙালি মার্কেট অতিক্রম করে টপ টেনের বিপরীতে।
 

প্রয়োজনে এসব অফিস থেকে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।