সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। তিনি আজ রোববার সংস্থাটিতে মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

 

কাজী ইমদাদুল হক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক হিসেবে পরিচিত। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি দেশের রাজস্ব প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 

বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার এবং ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

 

কাজী ইমদাদুল হক ১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক করনীতি ও দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে বাংলাদেশের পক্ষে বৈশ্বিক পরিসরে প্রতিনিধিত্ব করেন তিনি। পাশাপাশি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।