সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাবেক অন্তর্বর্তী সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সাবেক অন্তর্বর্তী সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের শাসনামলে নেওয়া যাবতীয় সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। এই আবেদনের মাধ্যমে ওই সরকারের সময়ে প্রণীত আইন, গঠিত বিভিন্ন সংস্কার কমিশন এবং স্বাক্ষরিত দেশি-বিদেশি চুক্তির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

 

রোববার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে।

 

সোমবার রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জানান, সাবেক অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাংবিধানিক ভিত্তি যাচাই করার লক্ষ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

রিটের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে আজ দুপুর ১টায় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে এই রিটের সুনির্দিষ্ট কারণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।