বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জালিমুন নেসা (৭৮) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৩ মে) রাতে ঘটনাটি ঘটে।

 

জালিমুন নেসার ছেলে সোরহাব জানিয়েছেন, তার মা ডেমরায় বড় ভাই ফরহাদের বাসায় থাকেন। ওই এলাকায় এক প্রতিবেশী নারী মারা গেছেন শুনে তিনি সেখানে দেখতে গিয়েছিলেন।

 

সেখানে মরদেহ দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল মায়ের ওপর তুলে দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেল ফেলে অল্প বয়সি দুই কিশোর পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শেরপুর নালিতাবাড়ি উপজেলার মৃত মো. আলী ভুইয়ার স্ত্রী। বর্তমানে মহাকাশ ব্রিজের পাশে ছেলের সঙ্গে থাকতেন। তিনি পাঁচ ছেলে দুই মেয়ের জননী ছিলেন।

 

সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহটি নিয়ে যান।