সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। প্রাপ্ত ফলাফলের ধারা অনুযায়ী, রাজ্যে সরকার গঠনের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, এখন পর্যন্ত ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৫টি আসনে। ফলে রাজ্যে ক্ষমতার পালাবদলের জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে অন্যান্য রাজ্যের চিত্রও প্রায় স্পষ্ট হতে শুরু করেছে। আসামে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে রয়েছে অধিকাংশ আসনে। তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে।

আসামের ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে বড় ব্যবধানে, যেখানে কংগ্রেস ও তাদের মিত্ররা তুলনামূলকভাবে অনেক পিছিয়ে।

সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই পরিষ্কার হবে চূড়ান্ত চিত্র। তবে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।