সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফাইনালে নাহিদ-হার্ডির বোলিং তোপ, ১২৯ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

ফাইনালে নাহিদ-হার্ডির বোলিং তোপ, ১২৯ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মেগা ফাইনালে পেশোয়ার জালমির বোলারদের দাপটে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে হায়দরাবাদ কিংসমানস। সাইম আইয়ুবের লড়াকু হাফ-সেঞ্চুরি সত্ত্বেও মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে গেছে মার্নাস ল্যাবুশেনের দল।

 

রোববার লাহোরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। ইনিংসের শুরুটা মন্দ ছিল না তাদের। ওপেনার মাজ সাদাকাত ১১ এবং অধিনায়ক ল্যাবুশেন ১২ বলে ২০ রান করে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

 

তৃতীয় অবস্থানে নামা সাইম আইয়ুব এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন। ৪২ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে তিনি শেষ পর্যন্ত ৫৪ রান করেন। কিন্তু অন্য প্রান্তে কোনো ব্যাটার তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে ১৮ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

 

পেশোয়ার জালমির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অ্যারন হার্ডি। তিনি মাত্র ২৭ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা ফাইনালে নিজের গতির জাদু দেখিয়েছেন। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট লাভ করেন।

 

শিরোপা জয়ের জন্য ১৩০ রানের সহজ লক্ষ্যে এখন ব্যাটিং করছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।