মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:১৭:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

টেকনাফে বিদেশি রাইফেল, গুলি ও ৭০ হাজার ইয়াবা জব্দ

মো:মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে Bangladesh Coast Guard। সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফ থানার লেদা খাল সংলগ্ন এলাকায় সোমবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে...



মুক্তি পেলেও কঠোর নজরদারিতে থাকবেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

থাইল্যান্ডের রাজনীতির আলোচিত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেলেও তাকে পুরোপুরি স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়নি, আগামী চার মাস তাকে সরকারের কঠোর নজরদারির মধ্যেই থাকতে হবে।   সোমবার সকালে ব্যাংককের ক্লোং প্রেম কেন্দ্রীয় কারাগার থেকে ৭৬ বছর বয়সি এই রাজনীতিককে মুক্তি দেওয়া হয়। মুক...


বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে

দেশে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫৭টি ভালো মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।   সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি...


অফিসের সহকর্মীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন ৪৩ শতাংশ কর্মী: সমীক্ষা

আপনার অফিস কি শুধু কাজের জায়গা? সমীক্ষা সে কথা বলছে না। বর্তমান কর্মব্যস্ত জীবনে অধিকাংশ মানুষের প্রেমের সম্পর্কের সূচনা হয় তাদের কর্মক্ষেত্রে। ‘ওয়ার্কপ্লেস রোমান্স স্ট্যাটিস্টিকস’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সে কথাই বলছে।    ৬০ শতাংশেরও বেশি কর্মী তার কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন। এই সম্পর্কের মধ্যে ৪৩ শতাংশ শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদ...


অপ্রয়োজনীয় ব্যয় কমাতে যে পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অর্থনীতির ওপর চাপ কমাতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। এর অংশ হিসেবে তিনি অন্তত এক বছরের জন্য বিয়েতে স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন।   রোববার এক বক্তব্যে তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষ যেভাবে বাসা থেকে কাজ, অনলাইন সভা ও ভিডিও কনফারেন্সের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছ...


গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভুয়া দুদক কর্মকর্তা আটক

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধার প্রতিনিধি : গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামে এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে। জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর কে এম মোস্তফা হাবিব...


মা দিবসেই মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে!

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হামলায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক মা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী ও মেয়ে। রোববার সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে।   নিহত নারীর নাম লাকি বেগম (৪০)। আহতরা হলেন তার স্বামী মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)। অভিযুক্ত ছেলে রাফি (২১...


এনসিপিতে কারা যোগ দিচ্ছেন যাচাই করতে ‘সার্চ কমিটি’ গঠন

দলের সাংগঠনিক বিস্তার ও নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম আরও কাঠামোবদ্ধ করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছয় সদস্যের এ কমিটি রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের দলে অন্তর্ভুক্তির আগে যাচাই-বাছাই ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে।   রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানায় এনস...


যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, একদিনে নিহত ৫১

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে পৌঁছালেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। দেশটির বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন।   লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানব...


ইরান অভিযানে ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি ব্যবহার করেছিল ইসরায়েল

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ইরাকের মরুভূমি অঞ্চলে গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েলি বাহিনী। যুদ্ধ চলাকালে ওই ঘাঁটি প্রায় শনাক্ত করে ফেলেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন ইসরায়েলি সেনারা পাল্টা বিমান হামলাও চালায় বলে জানা গেছে।   মার্কিন কয়েকজন কর্মকর্তা এবং ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে দ্য ওয়...


দ্রব্যমূল্যে স্বস্তি দিতে সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে স্বস্তি ফেরাতে সারা দেশে বিশেষ ট্রাকসেল কর্মসূচি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।   টিসিবি জানিয়েছে, কর্মসূচির আওতায় প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ৭২০টি...


চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

মিয়ানমারে গভীর রাতে আঘাত হানা একটি ভূমিকম্পের কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের অনেক বাসিন্দা রাতের নীরবতায় হঠাৎ কেঁপে ওঠার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।   আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৫.০ মাত্রার এ ভূমিকম্পটি সংঘটিত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন...


মার্কিন প্রস্তাবে ইরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাবের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তবে তেহরানের সেই জবাবকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম।  ...


ফের চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া

দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকার পর দেশে আবারও নতুন করে আশঙ্কার নাম হয়ে দাঁড়িয়েছে ‘ম্যালেরিয়া’। এক সময়ের প্রায় নির্মূল হতে চলা এই রোগটি বর্তমানে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের মাথাচাড়া দিয়ে উঠছে।   স্বাস্থ্য অধিদপ্তরের সামপ্রতিক পরিসংখ্যান এবং মাঠপর্যায়ের চিত্র বলছে, গত দুই বছর ধরে সংক্রমণের হার কেবল ঊর্ধ্বমুখীই নয়, বরং তা পূর্বের রেকর্ডগুল...


সৌদিতে সাঁড়াশি অভিযানে এক সপ্তাহে আটক ১১ হাজারের বেশি অভিবাসী

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।   রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অভিযানে মোট ১১ হাজার ১৭৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ...


সেই নবদম্পতিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে আলোচনায় আসার পর এবার সেই নবদম্পতির জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুলশানে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেওয়া হয়।   প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপহার পৌঁছে দেন এবং নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভকামনা বার্তা তুলে দেন।...


৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের ছয়টি বিভাগে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি শিশু হাসপাতাল ভবন দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকার বিষয়ে একটি প্রতিবেদন সরকারের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।   রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে হাসপাতালগুলো চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অন...


রিয়ালকে বিধ্বস্ত করে ফের লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় লড়াই এল ক্লাসিকোতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার মুকুট নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি ২-০ গোলের জয়ে মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা নিজেদের করে নেয়। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়।   ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে...