সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে

বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে

দেশে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫৭টি ভালো মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

 

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় কার্যক্রম বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং যোগ্য শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে সেখানে পড়াশোনার সুযোগ পাবেন।

 

তিনি আরও বলেন, পাকিস্তানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত ভালো। বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে উচ্চশিক্ষায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

এহছানুল হক মিলন বলেন, ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ কর্মসূচি সফল হবে বলে তিনি আশাবাদী।

 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, আগামী ১০ দিনের মধ্যে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে।

 

তিনি বলেন, এই আয়োজন দুই দেশের শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে সহযোগিতার আহ্বান জানান তিনি।