বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভুয়া দুদক কর্মকর্তা আটক

গাইবান্ধায় ঘুষ দাবির সময় ভুয়া দুদক কর্মকর্তা আটক

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধার প্রতিনিধি :



গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামে এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর কে এম মোস্তফা হাবিব রতন জানান, জাফরুল্লাহ নামে এক ব্যক্তি নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে অফিসের অডিটর কৌশিকুল ইসলামের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তিনি বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন।
 

তার আচরণ সন্দেহজনক মনে হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হওয়া গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
 

তিনি আরও জানান, আটক জাফরুল্লাহর কাছ থেকে একাধিক ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে।
 

জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অফিসের অডিটর কৌশিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

এ বিষয়ে রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদাউস বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। দুদকের উপপরিচালক বিষয়টি খতিয়ে দেখছেন।”
 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যা আল মামুন জানান, অভিযোগ পাওয়া গেছে। আটক ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তার কাছে থাকা এনআইডি যাচাই করা হচ্ছে।
 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।