মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী

আজ বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী

ছয়টি গ্রহকে একই সারিতে দেখার মতো বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। স্থানীয় সময় সোমবার (৩ জুন) থেকে আগামী এক সপ্তাহ বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সারিবদ্ধভাবে দেখা যেতে পারে। প্রতিদিন সূর্যোদয়ের আগে গ্রহগুলোর এমন বিরল প্যারেড দেখা যেতে পারে। ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে এই দৃশ্য দেখা যাবে। গ্রহের সারিবদ্ধতা বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের একাধিক গ্রহকে পৃথিবী থেকে এক সরলরেখায় অবস্থান করতে দেখা যায়। 

 

গত ৩১ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, একই সারিতে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যেতে পারে ৩ জুন। তবে গোটা সপ্তাহজুড়েই দেখা যাবে। খবর লাইভমিন্ট। বিজ্ঞানীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সূর্যের ৬টি গ্রহ কাছাকাছি আসতে শুরু করেছে। পৃথিবী থেকে এই ৬টি গ্রহকে এক সারিতে দেখা যাবে। এরকমভাবে এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করলে তাকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’।

 

এতে গ্রহগুলো এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের একসারিতে মনে হয়। ৩ জুন থেকে পরিষ্কার আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীদের দাবি, ৩ জুনের আগে সূর্যের অনেকটা কাছে চলে আসবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। তার পাশে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে বুধ। তারপর একে একে অন্য গ্রহগুলোকেও দেখা যাবে ওই সারিতে। প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোররাত। অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে।

 

ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে। হালকা হলুদ আভা থাকবে তাতে। শনিগ্রহের ঠিক নিচে দেখা যাবে লাল রঙের মঙ্গলকে। পূর্ব দিগন্ত থেকে ১০ ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি। আর সারির শেষদিকে থাকবে ইউরেনাস এবং নেপচুন। এই দুটি গ্রহ খালি চোখে দেখা পাওয়া যাবে না। এছাড়া শুক্র গ্রহ সূর্যের অনেক কাছাকাছি থাকায় সেটাও দেখা যাবে না। এই ছয় গ্রহের সঙ্গে থাকবে এদের কৃত্রিম উপগ্রহগুলো।

 

বিজ্ঞানীরা জানিয়েছেন, মেঘমুক্ত আকাশ থাকলে সূর্য ওঠার ২০ মিনিট আগে একে একে গ্রহগুলো পূর্ব দিকে দৃশ্যমান হবে। তবে, আবহাওয়া খারাপ থাকলে বা আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না। এমন সারিবদ্ধ পরিস্থিতিতে গ্রহগুলোকে স্বাভাবিকের তুলনায় আকারে অনেকটা বড় দেখানোর তথ্য সঠিক নয়। নিখুঁত সরলরেখায় না আসলেও গ্রহগুলোর কক্ষপথ অনেকটা একই সমতলে থাকার ফলে এদেরকে একসারিতে দেখা মিলবে।  নিজেদের স্বাভাবিক অবস্থাতেই থাকে গ্রহগুলো। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেই এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন।