সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সিলেটে বন্যার তীব্রতা বৃদ্ধি

সিলেটে বন্যার তীব্রতা বৃদ্ধি

চায়ের দেশ খ্যাত সিলেট নগরী এখন যেন দ্বীপাঞ্চল। গত ১৫ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৪৮ মিলিমিটার। রাতভর মুষল বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশির ভাগ এলাকা। বাসাবাড়ি-দোকানপাট ও রাস্তাঘাটে পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। অনেকের রান্না ঘর প্লাবিত হওয়ায় জ্বলছে না চুলা। স্থানীয়দের অভিযোগ, সময় মতো সুরমা নদী খনন, শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না করায় এই হাল।

 

এদিকে রোববার সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার নিচে থাকলেও টানা বৃষ্টির কারণে আজ সোমবার সকাল থেকে সেটি বিপৎসীমা অতিক্রম করেছে। সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত গত ১৫ ঘণ্টায় সিলেটে ২৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এরই মধ্যে সিলেটের দুটি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন পাঁচশোর বেশি মানুষ। সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আগামী দুই দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বা ভারী বৃষ্টি হতে পারে।

 

মেঘালয়ের ভারি বৃষ্টির ঢল আছড়ে পড়েছে হাওর জেলা সুনামগঞ্জেও। তলিয়ে গেছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলসহ বেশ কিছু গ্রামীণ সড়ক। ঝুঁকিতে শতাধিক পরিবার। এছাড়াও খরচার হাওরের বাঁধ ভেঙে রূপসা নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভাঙন। বিলীন অর্ধশতাধিক বাড়িঘর। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বাড়লে এপাড়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে।