সুস্থ এবং ফিট থাকার জন্য ডায়েট মেনে চলেন অনেক স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা। আবার ওজন নিয়ন্ত্রণে রাখতেও ডায়েটের প্রচলন আছে। অধিকাংশ আবার ডায়েট করে শরীরের বাড়তি মেদ ঝড়াতে। তবে ডায়েটের ফাঁদে আমরা অনেকেই ভুল করে বসি। এর কারণ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ডায়েট। এমন সব ভুল ধারণার বশবর্তী হয়ে আমরা ওজন কমানোর যাত্রায় প্রায়ই অনেক পিছিয়ে যাই। সেই সঙ্গে ক্ষতি হয় স্বাস্থ্যের।
আমরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাই কিন্তু আজকাল সব বিষয়েই ইন্টারনেটের এতো তথ্যের মাঝে কোনটি যে ভুল তথ্য আর কোনটি সঠিক, সেটা বুঝতে পারা বেশ মুশকিল হয়ে গেছে। আর ভুলের কারণে ডায়েট করেও ওজন কমছে না। মার্কিন স্বাস্থ্য ওয়েব সাইট হেলথলাইনের প্রতিবেদে বিশেষজ্ঞদের ডায়েটের ভুল নিয়ে কথা বলেছেন। ওয়েট লস জার্নিতে এই ভুলগুলো আপনি করছেন কিনা দেখে নিন:
গ্লুটেন বাদ দেয়া: গ্লুটেন-ফ্রি ডায়েট অনুসরণ করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল আর আঁশ বাদ দেয়া হয় খাদ্যতালিকা থেকে। আর হোলগ্রেইন বা একটা শস্য পুরোটা খাওয়া অত্যন্ত উপকারী। বাজারে গিয়ে লেবেল দেখে প্রক্রিয়াজাত করা গ্লুটেন–ফ্রি খাবারে লাভের চেয়ে ক্ষতি আরও বেশি। বরং লাল আটার রুটি বা চাপটি খেলে তাতে গ্লুটেন থাকলেও পেট ভরাতে, ওজন কমাতে ভালো এ খাবার।
তরল ডায়েট: ডায়েটে কেবল তরল খাবার খেয়ে ওজনকে বশ মানাতে চান অনেকেই। এই সময় তরল হিসেবে জুস, স্মুদি ইত্যাদি খাওয়া হয় আর এসবে চিনি বেশি থাকে। পুষ্টিবিদেরা গোটা ফল খাওয়াকেই ওজন নিয়ন্ত্রণ করতে অধিক কার্যকর মনে করে। কারণ, এতে আঁশ থাকে। জটিল শর্করা রাখা যায় না তরল ডায়েটে। এটিও ওজন কমানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।







