মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি ১৫ আগস্টের ঘটনাকে সমর্থন করে না : মির্জা ফখরুল

বিএনপি ১৫ আগস্টের ঘটনাকে সমর্থন করে না : মির্জা ফখরুল

ঢাকা প্রেসঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ১৫ আগস্টের ঘটনাকে সমর্থন করে না। তবে, ১৫ আগস্টের সাথে জিয়ার নাম জড়ানো ভয়ংকর প্রতিহিংসার রাজনীতিকে উসকে দেওয়ার মতো।

 

বিএনপি ১৫ আগস্টের ঘটনাকে সমর্থন করে না : মির্জা ফখরুল












জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ঢাকা প্রেস।


রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভা আয়োজিত হয়েছিল।

মির্জা ফখরুল আরও বলেন, যারা জিয়ার স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তারা স্বাধীনতাকেই অস্বীকার করে। প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে ইতিহাসের নামে মিথ্যাচার করা হচ্ছে। সেখানে মুক্তিযুদ্ধে অবদান রাখা কারও নাম নেই।

আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মুছে ফেলতে চায় বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “সৈনিক জিয়ার ডাকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না। কিন্তু কী করে অস্বীকার করা যাবে, যার (জিয়া) ঘোষণায় আমরা স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলাম? যারা এটা করতে চায়, এটা যে তাদের রাজনৈতিক সংকীর্ণতা, সেটা প্রমাণিত হয়।”

এই সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদই আওয়ামী লীগের আসল চেহারা বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, পত্রিকা খুললেই দেখা যায় বেনজীরের নজিরবিহীন দুর্নীতি, সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা। আর তাদের (আওয়ামী লীগের) তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো-টুকরো করেছে। এই হচ্ছে তাদের চেহারা।

সভার অন্যান্য উল্লেখযোগ্য বিষয়:

  • মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা কামাল সভায় বক্তব্য দেন।
  • জিয়াউর রহমানের স্মরণে মহিলা দল কর্মীরা শোকসভা পালন করে।