বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

দুঃস্বপ্ন দেখলে যে আমল ও দোয়া করতে হবে

দুঃস্বপ্ন দেখলে যে আমল ও দোয়া করতে হবে

ঘুমে স্বপ্ন দেখা অস্বাভাবিক নয়। তবে অনেক সময় ভয়ংকর কিছু স্বপ্ন দেখে মানুষ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব অবস্থায় ভয় থেকে বাঁচতে রয়েছে সুন্নাতের অনুসরণ আমল ও দোয়া। এ সময় করণীয় সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) সুন্দর সমাধান দিয়েছেন।

 

হজরত আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত- নবীজি (সা.) বলেছেন, ভালো ও সুন্দর স্বপ্ন আল্লাহ তায়ালার পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভালো স্বপ্ন দেখে, তা হলে তা শুধু তাকেই বলবে, যে তাকে ভালোবাসে। অন্য কাউকে বলবে না। আর কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে, তা হলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে (আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে) এবং বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। আর কারও কাছে স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার কোনোই ক্ষতি করতে পারবে না। (বুখারি : ৬৯৯৫; মুসলিম : ২২৬১) 

 

হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রসুল (সা.) বলেন, তোমাদের কেউ কোনো ভালো স্বপ্ন দেখলে তা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব সে যেন এ ব্যাপারে আল্লাহ তাআলার প্রশংসা করে। তা কাউকে বলে। আর যদি সে এর বিপরীত তথা খারাপ স্বপ্ন দেখে তা হলে তা অবশ্যই শয়তানের পক্ষ থেকে। অতএব সে যেন উহার অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় কামনা করে। তা কাউকে না বলে। কারণ, এ জাতীয় স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। (বুখারি ৬৯৮৫, ৭০৪৫)