সর্বশেষ সংবাদ — পাতা ৬০
ঈদে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ
অনলাইন ডেস্ক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও...
শিশু রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা আইনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই ‘আনচ্যালেঞ্জড’ থাকতে দেওয়া হবে না এবং সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করছে। আজ বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ে...
ভাপসা গরমে ওষ্ঠাগত জনজীবন
তীব্র ভাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মে মাসের এই সময়ে এসে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বা অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বহুগুণ বেড়ে গেছে। আবহাওয়া অফিস দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিলেও বাস্তব চিত্রে গরম থেকে তাৎক্ষণিকভাবে কোনো বড় স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে না; বরং মাঝে...
হাজীগঞ্জে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ
মো: আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলা ও একাধিক বাস ভাঙচুরের অভিযোগে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের বিচারের দাবিতে এ সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিকরা। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ প...
ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রায় নৌপথে সমন্বিত প্রস্তুতি
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। সদরঘাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ও নৌপথে দুর্ঘটনা এড়াতে এবার নেওয়া হয়েছে একগুচ্ছ কঠোর ও সমন্বিত সিদ্ধান্ত। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপথে নিরাপত্তা, আইনশৃঙ্খ...
রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের মেধাবী শিশু শিক্ষার্থী রামিসা আক্তারের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (২১ মে) সকালে রামিসার বাসার সামনে থেকে মিরপুর এ এইচ মডেল স্কুলের ব্যানারে শুরু হওয়া মিছিলটি মিরপুর-১১ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদে...
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৮৯টি হজ ফ্লাইটে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে মারা গেছেন মোট ১৮ জন। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী। মক্কায় ১৩ জন ও মদিনায় ৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়...
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের
সুপ্রিম কোর্ট সচিবালয়-সংক্রান্ত রিট চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সরকার তা বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। গতকাল বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশে প্রশ্ন দেন, ‘এটি কীভাবে সম্ভব?’ এদিকে হঠাৎ করে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করায় জাতীয় সংসদের বিরোধীদলীয় ন...
ফ্লোটিলা কাণ্ডে ৭ দেশে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব
গাজা অভিমুখী মানবিক ত্রাণ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র থেকে আটক হওয়া সমাজকর্মীদের প্রতি ইসরাইলের অতিডানপন্থি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভিরের আচরণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বেন-গ্যভিরের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র ইসরাইলি রক্ষীরা আটক কর্মীদের হাত বেঁধে মাটিতে কপাল ঠেকিয়ে রাখতে বাধ্...
সব কার্ডের সুবিধা একত্রিত করতে আসছে নতুন কার্ড
সমাজকল্যাণ খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে সরকার নতুন একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার দিকে এগোচ্ছে। ‘ফ্যামিলি ট্রি’ নামে এই পরিকল্পনার মাধ্যমে দেশের সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একক নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি জানান, এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো একক পরিবারভিত্তিক তথ্যভাণ্...
তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন চৌধুরী
অনলাইন ডেস্ক ছোট পর্দা পেরিয়ে এখন বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির কারণে তিনি সবসময়ই ভক্ত-অনুরাগীদের আলোচনায় থাকেন। সম্প্রতি এই অভিনেত্রী অবকাশ যাপনের একগুচ্ছ ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা প্রকাশের পরপরই নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলে...
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বাদ যাচ্ছে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট স্থাপনা
বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ফিরছে বহু আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের জলছাপ ও প্রতীকী নকশায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত বা নান্দনিক পরিবর্তন নয়; বরং রাষ্ট্রের কূটনৈতিক অবস্থান, রাজনৈতিক দর্শন ও জাতীয় পরিচয়ের প্রতীকী পুনর্বিন্য...
শিশু রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আলোচিত এ ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়...
চারঘাটে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো: চারঘাট উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২১ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মিলিক লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কম...
টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে টানা দুই দিন দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে নতুন করে বাড়তে শুরু করেছে জ্বালানিপণ্যের মূল্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে...
সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, বিভিন্ন অঞ্চলে নৌ-সতর্কতা জারি
অনলাইন ডেস্ক দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও দমকা বাতাসের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক ও দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়...
রামিসা হত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্রশক্তির মশাল মিছিল
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। একই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থা। বুধবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের...
মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক রাজধানীর রামপুরায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিহাব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানার বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনা...






























