সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রামিসা হত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্রশক্তির মশাল মিছিল

রামিসা হত্যার প্রতিবাদে রাজধানীতে ছাত্রশক্তির মশাল মিছিল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। একই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থা।

 

বুধবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানায়।

 

অন্যদিকে সন্ধ্যা ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রীসংস্থা। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা ও মরদেহ দ্বিখণ্ডিত করার ঘটনা দেশের বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তারা অভিযোগ করেন, অপরাধীদের দ্রুত শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

 

সংগঠনের নেত্রীরা রামিসা ও হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।