সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফ্লোটিলা কাণ্ডে ৭ দেশে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

ফ্লোটিলা কাণ্ডে ৭ দেশে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

গাজা অভিমুখী মানবিক ত্রাণ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র থেকে আটক হওয়া সমাজকর্মীদের প্রতি ইসরাইলের অতিডানপন্থি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভিরের আচরণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

 

বেন-গ্যভিরের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র ইসরাইলি রক্ষীরা আটক কর্মীদের হাত বেঁধে মাটিতে কপাল ঠেকিয়ে রাখতে বাধ্য করছে।

 

সাহায্যকর্মীদের প্রতি ইসরাইলের এই আচরণকে মানবিক মর্যাদার লঙ্ঘন আখ্যা দিয়ে বিভিন্ন দেশের সরকার তীব্র নিন্দা জানিয়েছে এবং আনুষ্ঠানিক তিরস্কারের জন্য ইসরাইলি কূটনীতিকদের তলব করেছে।

 

যেসব দেশ ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব করেছে

অস্ট্রেলিয়া: পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বেন-গ্যভির এবং ইসরাইলি কর্তৃপক্ষের ‘অবমাননাকর আচরণের’ নিন্দা জানিয়ে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করার কথা বলেছেন।

 

ইতালি: প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক যৌথ বিবৃতিতে এই ভিডিওটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং আনুষ্ঠানিক ক্ষমার দাবি জানিয়েছেন। আটক ইতালীয় নাগরিকদের নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতি ‘চরম অসম্মান’ দেখানোর কারণে ইতালি অবিলম্বে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে।

 

ফ্রান্স: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমাদের ক্ষোভ প্রকাশ এবং ব্যাখ্যা চাওয়ার জন্য ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করার অনুরোধ করেছি।’

 

নেদারল্যান্ডস: ডাচ প্রধানমন্ত্রী রব ইয়েটেন এক্সে জানিয়েছেন, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন এই আচরণকে ‘মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

 

নিউজিল্যান্ড: দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, গাজাভিমুখী ফ্লোটিলা থেকে আটক কর্মীদের প্রতি আচরণের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করা হবে।

 

কানাডা ও বেলজিয়াম: উভয় দেশই আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইসরাইলি প্রতিনিধিদের তলব করার কথা জানিয়েছে।

 

এছাড়া স্পেন, পোল্যান্ড, জার্মানি, গ্রিস, সাইপ্রাস, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, কাতার এবং তুরস্কও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।