মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

ঈদে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
 

বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ নির্দেশনা দেওয়া হয়।
 

চিঠিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের তিন দিন ও পরের তিন দিনসহ মোট সাত দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
 

এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
 

চিঠিতে আরও বলা হয়, পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফেরার পথে যাত্রী পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সমিতিভুক্ত কোনো ট্রাক, কাভার্ডভ্যান বা লরি যেন নির্ধারিত সময়ে মহাসড়কে চলাচল না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।