মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

চারঘাটে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:


 

চারঘাট উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 

বুধবার (২১ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মিলিক লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
 

আটক ব্যক্তির নাম মো. সাবান আলী (৬০), পিতা মৃত আলীম উদ্দীন। তিনি একই এলাকার বাসিন্দা।
 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৩৬(১)-এর সারণির ক্রম ২১ অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
 

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।