সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে কতদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা?

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে কতদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা?

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার শেষ ক্লাসের পর থেকেই এই ছুটির কার্যক্রম কার্যত শুরু হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত থাকায় বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

 

পরবর্তী সময়ে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হবে। এ ছুটি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

 

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটির মেয়াদ তুলনামূলকভাবে বেশি। ২২ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদ্রাসাগুলো বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবে।