সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের সব অপকর্ম করছে জামায়াত

দেশের সব অপকর্ম করছে জামায়াত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।

 

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ফার্মেসী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

 

হাম প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের উপর চাপানো হচ্ছে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে।

 

শামসুজ্জামান দুদু বলেন, এই যে আমি তাদের (জামায়াতে ইসলামীর) যে সমালোচনা করছি তা নিয়ে যখন সামাজিক মাধ্যমে নিউজ হবে তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।

 

তিনি আরও বলেন, ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে তারা করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।