সর্বশেষ সংবাদ — পাতা ৪৮
নতুন বাজেটে মাদকাসক্তদের জন্য দুঃসংবাদ
আর মাত্র কিছু সময়ের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচাইতে বড় বাজেট। বৃহস্পতিবার বিকালে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের এই নতুন বাজেট পেশ করবেন। এবারের বাজেট আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার আগেই বেশ কিছু পণ্যের কর ও শুল্ক বৃদ্ধির কারণে দাম বাড়ার স্পষ্ট আভাস পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে...
ইসলামী ব্যাংক এখন রাজনৈতিক ইস্যু
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও স্বার্থ রক্ষায় বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। বুধবার (১০ জুন) ব্যাংকার্স সভায় তিনি এ মন্তব্য করেন। পরে বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবিবি সভাপতি মাসরুর আরেফ...
তারা অনেক ক্ষমতাধর, তাদের একটা ফোনকলেই অনেক কিছু হয়
ডিভোর্স পেপার জালিয়াতি ও অবৈধ বিয়ে-সংক্রান্ত বহুল আলোচিত মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি আদালত থেকে খালাস পেলেও আইনি লড়াই এখানেই থামছে না বলে জানিয়েছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও কয়েকবার বলেছি, তারা অনেক ক্ষমতাধর। তাদের বন্ধু এখন বিসিবির প্রধান। তাদের অনেক বড় বড় জায়গায় লি...
দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ নির্দেশনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আ...
শিল্প ও সংস্কৃতি বই যুক্ত হচ্ছে প্রাথমিকে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে ৪টি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে এবং ২০২৮ সালে নতুন কারিকুলামে এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে। বুধবার (১০ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্বব...
শুক্রবার সীমান্তবর্তী সব জেলায় সমাবেশ করবে ১১ দল
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলা এবং পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১৫ জুন রাজধানীর শাহবাগের হাদী চত্বরে বিক্ষোভ করবে জোটের দলগুলো। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের উদ্যোগে আ...
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সারা দেশে তীব্র ও ভ্যাপসা গরমের পর ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। নগরবাসীর জন্য এই বৃষ্টি যেন স্বস্তির পরশ হয়ে এসেছে। বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ও গরমের তীব্রতা কমেছে। বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে হঠাৎ শুরু হয় বৃষ্টি, যা ধীরে ধীরে মুষলধারে বর্ষণে রূপ নেয়। যাত্র...
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের
আগামীকাল বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ, আমেরিকার রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়াকে ছাপিয়ে যেতে পারবে। রেকর্ড ৪৮টি দল এবং লক্ষ লক্ষ সমর্থক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ভিড় জমাতে শুরু করেছেন। তিনটি দেশের যৌথ আয়োজনে এটিই প্র...
নির্বাচনী দায়িত্বে নিহতদের পরিবার পাবে ১০ লাখ, আহতরাও পাবেন সহায়তা
নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া দায়িত্ব পালনকালে আহত, অক্ষম বা অসুস্থ হওয়া ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রেখে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি। বুধবার (১০ জুন) ইসির উপ-সচিব র...
মৌসুমি বায়ু দেশের অর্ধেক এলাকায়, নানা স্থানে বৃষ্টির আভাস
বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে দেশের প্রায় অর্ধেক এলাকাজুড়ে। এর বিপরীতে অবশ্য পশ্চিম দিক থেকে আসা বাতাসও আছে। আর এই পশ্চিমা লঘুচাপের কারণে মৌসুমি বায়ুর স্বাভাবিক চেহারা এখনো দেখা যাচ্ছে না। তবে আজ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন এ অধিদপ্তরের আবহাওয়াবি...
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন
জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের বিশেষ এই দিনে সারা বিশ্বের সেইসব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যারা বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করত...
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন যেভাবে
বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচের মধ্য দিয়ে রেকর্ড ১০৪ ম্যাচের এই ফুটবল মহাযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা হবে, যা ১৯ জুলাই নিউইয়র্কের মেগা ফাইনালের মাধ্যমে শ...
লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
ময়মনসিংহে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে আরও এক বড় বিপত্তি ঘটেছে; উদ্ধারকাজে অংশ নিতে যাওয়া রিলিফ ট্রেনটি নিজেই লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকার কাছাকাছি এই অদ্ভুত দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার...
গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলায় গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঙ্গলবার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি ওই ফিলিং স্টেশনের একজন কর্মচারী ছিলেন। তাসনুভা ফিলিং স্টেশনে...
বাকশক্তি হারিয়েছেন অমি, হতে পারে অস্ত্রোপচার!
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর খ্যাতনামা নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন সিজনের শুটিং চলাকালে গলায় তীব্র অস্বস্তি এবং কথা বলতে মারাত্মক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর গলায় একটি সিস্ট ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকরা তাঁকে আগামী সাত দিনের জন্য সম্...
সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মামলার মৃত্যুদণ্ড অনুমোদনসংক্রান্ত নথি হাইকোর্টে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলে হাইকোর্টের আদান-প্রদান শাখা বিচারিক আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স গ্রহণ করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। নিজ কা...
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, সর্বোচ্চ ১০ লাখ টাকা পাবেন আমানতকারীরা
দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার খেলাপি ঋণ এবং গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে প্রথমে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। এরপর শুরু হবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়...
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
ডিভোর্স পেপার জালিয়াতি, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা বহুল আলোচিত বিয়ে মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায় ঘোষণার সময় ক্রিকেটার নাসির...






























