সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসলামী ব্যাংক এখন রাজনৈতিক ইস্যু

ইসলামী ব্যাংক এখন রাজনৈতিক ইস্যু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও স্বার্থ রক্ষায় বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

 

বুধবার (১০ জুন) ব্যাংকার্স সভায় তিনি এ মন্তব্য করেন। পরে বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবিবি সভাপতি মাসরুর আরেফিন।

 

এবিবি সভাপতি মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং এটি পুরো ব্যাংক খাতকে প্রভাবিত করছে। এ কারণে ব্যাংকারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গভর্নরও বিষয়টিকে কেবল ব্যাংকিং সমস্যার দৃষ্টিতে নয়, রাজনৈতিক বিষয় হিসেবেও দেখছেন বলে তিনি জানান। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় ব্যাংকটিতে আস্থার সংকট তৈরি হলে তা অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।