মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে

দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ নির্দেশনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

 

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী আরও জানান, নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, সরকারি সেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে ডিজিটাল রূপান্তরের গতি বাড়াতে হবে। এছাড়া আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সরকারি সেবা যাতে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর তদারকি নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।