মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে সরকার

অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে সরকার

দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নে সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

 

বুধবার (১০ জুন) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি। মুদ্রাস্ফীতির প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং পর্যাপ্ত বিনিয়োগ না আসায় কর্মসংস্থান বৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে।

 

তিনি জানান, বিভিন্ন নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

 

সভায় নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও প্রস্তাবও শোনা হয় বলে জানা গেছে।