মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

আগামী শিক্ষাবর্ষগুলোতে জাতীয় শিক্ষাক্রমে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর বীরত্বগাথা পাঠ্যবইয়ে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে তাঁর অবদান শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।

 

বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জনসংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শিক্ষা সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে পরিচিত করতে নতুন পাঠ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শরীফ ওসমান বিন হাদীর ভূমিকা ও আত্মত্যাগকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

 

সূত্রগুলো বলছে, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে যেভাবে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধের অবদান তুলে ধরা হয়েছে, একই ধরনের বিন্যাসে ওসমান হাদীর জীবন ও বীরত্বগাথা উপস্থাপনের পরিকল্পনা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

 

এদিকে একই বৈঠকে আগামী শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ্যবইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক লেখা থেকে নতুন পাঠ সংযোজনের বিষয়েও আলোচনা হয়েছে।