মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচনী দায়িত্বে নিহতদের পরিবার পাবে ১০ লাখ, আহতরাও পাবেন সহায়তা

নির্বাচনী দায়িত্বে নিহতদের পরিবার পাবে ১০ লাখ, আহতরাও পাবেন সহায়তা

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া দায়িত্ব পালনকালে আহত, অক্ষম বা অসুস্থ হওয়া ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রেখে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি।

 

বুধবার (১০ জুন) ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

এ সংক্রান্ত এক নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়ের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা, গুরুতর আহত/অস্থায়ী অক্ষমদের জন্য ২ লাখ টাকা ও আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

 

এছাড়া দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ/গুরুতর অসুস্থ/মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তির পর ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে ৩ লাখ টাকা, হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ দুই লাখ টাকা অনুদান দেওয়া হবে।

 

এক্ষেত্রে আহত ব্যক্তিকে বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট পন্থায় আবেদন করতে হবে। সে আবেদন নির্দিষ্ট কমিটির মাধ্যমে কমিশনের কাছে উত্থাপন হলে কমিশন যা নির্ধারণ করবে, সেই অনুযায়ী অনুদান প্রদান করা হবে।