সর্বশেষ সংবাদ — পাতা ৪৯
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?
দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বড় অঙ্কের কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার সকালে দেওয়া এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে অলঙ্কার তৈরির মূল উপাদান তেজ...
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে...
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ছিলেন দূতাবাসের...
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা’
আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত আইনি শর্ত পূরণ সাপেক্ষে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা জানান। ভারতের সাথে সম্পর্ক নিয়ে...
আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনস্বার্থে প্রয়োজন হলে সরকার কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক...
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি সম্পূর্ণ পৃথক ও স্বাধীন সচিবালয় গড়ে তোলার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া বহুল আলোচিত রায়টি সাময়িকভাবে স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সাথে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার এই রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল প্রক্রিয়া চ...
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার (৯ জুন) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করবে টাইগাররা। কিছুদিন আগেই পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে তাদের আত্মবিশ্বাস কিছুটা কম। এদিকে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তনও...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুম...
প্রথম ওয়ানডে : ফিরলেন মোসাদ্দেক, নেই রিশাদ
২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। চার বছর পর আবার তিনি ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়েছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেসার লিস্ট ‘এ’ ক্রি...
দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-রাশিয়া
জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও রাশিয়া। সোমবার (৮ জুন) মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ড. খলিল...
আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হ...
আপিল বিভাগে স্থগিত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন নির্ধারণ করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত...
শুভেন্দুর ৪৮০০ জনকে পুশইনের দাবি উড়িয়ে দিলো বিজিবি
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর ৪ হাজার ৮০০ জন তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন, তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিজিবির উপ-মহাপরিচালক (মিডিয়া...
দুপুরে ‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে নিজেদের প্রস্তাবিত ‘ছায়া বাজেট’ প্রকাশ করতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ছায়া বাজেট’ উপস্থাপন করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল...
সারা দেশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির আভাস, কমবে গরম
সারা দেশের ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় রয়েছে বজ্রসহ বৃষ্টি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা। এতে ধীরে ধীরে হ্রাস পেতে পারে ভ্যাপসা গরমের তীব্রতা। সোমবার রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া আবহাওয়ার পূর্ভাবাসে জানানো হয়েছে এ তথ্য। আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক থেকে শুরু করে মূলত মেঘলা থাকতে পারে। বিশেষ করে রংপুর, চট্টগ্রাম, স...
অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-ইতিহাস-দর্শনসহ ৬ বিষয়
শিক্ষার সঙ্গে সরাসরি কর্মসংস্থানের সংযোগ বাড়াতে দেশের সামগ্রিক শিক্ষাকাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী, ডিগ্রি বা অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শনসহ প্রায় ৬টি মূল বিষয় বাতিল করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই বিষয়গুলোকে পরবর্তী সময়ে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে। একই সাথে আইটি ও কারিগরির...
ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ নেই
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো আইনি বিধান দেশে নেই। সরকার শুধুমাত্র অনুরোধের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারে। সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রশ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, স্বয়ংক্রিয়ভ...
ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, আরেকজনকে ছুরিকাঘাতে খুন
পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে এক ব্যক্তিকে তার সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপর ঘটনায় পূর্ব বিরোধের জেরে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে গুলিতে নিহত হন সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের বাসিন্দা হোসেন আলী (৫৫)। পুলিশ ও প...






























