সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:০৮:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বাজারে বড় দরপতন

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর ফলে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।   আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়। আজ সকাল...



বিশ্ববাজারে তেলের দামে বড় ধস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত অবসানে প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।   বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তে...


সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

ভারত ও মিয়ানমার সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।   পাবনা-৫ আসন...


পুশইন ইস্যুতে প্রয়োজনে পদক্ষেপ নেবে সরকার

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ইস্যুতে প্রয়োজনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি জানান, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।   বুধবার (১৭ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   পুশ-ইন প্রসঙ্গে...


আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে বর্তমানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।   বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের...


তিতাসে টিউবওয়েল ব্যবহারের বিরোধে বড় ভাইকে হত্যা, ছোট ভাই পলাতক

কুমিল্লা প্রতিনিধি   কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাই মানিক মিয়া (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই রাজিব মিয়ার বিরুদ্ধে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।   বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের হাবিবুর র...


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরালো করতে জার্মানি এবং সমগ্র ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল ফরেন অফিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান।   তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে একটি কঠিন রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে গেছে।...


দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন

বর্তমানে দেশের ৭৫টি কারাগারে মূল ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি আটক রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে লিখিতভাবে এ তথ্য জানান তিনি।   মন্ত্রী দেশের কারাগারগুলোর বর্তমান পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘৭ জ...


হরমুজ প্রণালির মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেল ইরানের ৩ ট্যাংকার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগেই ইরানের তেল বহনকারী কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধসীমা অতিক্রম করেছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।   তেল পরিবহন ও সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকার্স বুধবার (১৭ জুন) জানিয়েছে, ডিজিটাল ট্র্যাকিং তথ্য এবং স্যাটেলাইট চিত্রে...


৭০৪ কোটি টাকা ব্যয়ে ৮০ হাজার টন সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে সার সরবরাহের চাহিদা মেটাতে ৮০ হাজার টন সার ও চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানির তিনটি প্রস্তাবে মোট ৭০৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৯৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।   বুধবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থমন্...


লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি   লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে এক মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মঙ্গলবার রাত ১১টার দিকে তিনজনকে অভিযুক্ত করে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।   মামলার পর ওই ঘটনায় আটক রঞ্জিত চন্দ্র (৫৫) ও তার ছেলে বিধান চন্দ্র (২১)-কে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুল...


এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে তিনটি জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।   বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজ...


ঝিনাইদহে আধুনিক কসাইখানা উদ্বোধন: জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নের দাবি আইনমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি   আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে এবং জনগণের স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে।   বুধবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহে আধুনিক কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আগে বাজেট ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হতো—গরিব মারা...


এক বিশ্বকাপের সময় হত্যা, আরেক বিশ্বকাপের সময় রায়—আয়াত হত্যায় আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি:   একটি বিশ্বকাপ চলাকালীন সময়ে সংঘটিত হয়েছিল লোমহর্ষক হত্যাকাণ্ড, আর আরেকটি বিশ্বকাপের সময় সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হলো। চার বছর ১১ মাস বয়সী শিশু আলীনা ইসলাম আয়াতকে অপহরণ ও হত্যার দায়ে আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।   বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায়ে আবির আলীকে...


জামায়াত আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কাজের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি।   বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন।   এ সময় তিনি ত্রয়োদশ জাতীয়...


মাধবপুরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, লক্ষ্য টেকসই কৃষি ও উদ্যোক্তা সৃষ্টি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি খাতের আধুনিকায়ন, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।     বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্য...


ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ২৮ জুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।   বুধবার (১৭ জুন) ঢাকার চিসিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন দিন নির্ধারণ করা হয়। ঢাকার অতির...


নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী ব্যুরো নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।   বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত...