মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে এক মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মঙ্গলবার রাত ১১টার দিকে তিনজনকে অভিযুক্ত করে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

মামলার পর ওই ঘটনায় আটক রঞ্জিত চন্দ্র (৫৫) ও তার ছেলে বিধান চন্দ্র (২১)-কে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

এর আগে সোমবার নিখোঁজ হওয়ার পরদিন মঙ্গলবার ওই শিশুর মরদেহ একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
 

এ সময় পুলিশের অন্তত ১৮ সদস্যসহ মোট প্রায় ৩০ জন আহত হন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িসহ প্রশাসনের ছয়টি যানবাহন ভাঙচুর করা হয়।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে সরকারি কাজে বাধা, পুলিশ ও প্রশাসনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে।
 

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, সরকারি কাজে বাধা প্রদানকারী ও মব সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।