মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাধবপুরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, লক্ষ্য টেকসই কৃষি ও উদ্যোক্তা সৃষ্টি

মাধবপুরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, লক্ষ্য টেকসই কৃষি ও উদ্যোক্তা সৃষ্টি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি খাতের আধুনিকায়ন, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

 

মাধবপুরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, লক্ষ্য টেকসই কৃষি ও উদ্যোক্তা সৃষ্টি


 

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

 

মাধবপুরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, লক্ষ্য টেকসই কৃষি ও উদ্যোক্তা সৃষ্টি — ছবি ২


 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি, হবিগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মাধবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান।
 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আকতারুজ্জামান বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে দক্ষ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি বলেন, তরুণ ও আগ্রহী কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত করে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
 

তিনি আরও বলেন, নতুন কৃষি উদ্যোক্তারা শুধু নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নেই নয়, বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রগতিশীল কৃষক, সফল কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও বাণিজ্যিক কৃষির প্রসারে গুরুত্বারোপ করেন।