মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঝিনাইদহে আধুনিক কসাইখানা উদ্বোধন: জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নের দাবি আইনমন্ত্রীর

ঝিনাইদহে আধুনিক কসাইখানা উদ্বোধন: জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নের দাবি আইনমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে এবং জনগণের স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে।
 

বুধবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহে আধুনিক কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আগে বাজেট ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হতো—গরিব মারার বাজেট মানি না। আর এখন বাজেট ঘোষণার পর মিছিল হচ্ছে, সিগারেটের দাম বাড়ল কেন, মদের দাম বাড়ল কেন?”
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
 

আধুনিক কসাইখানার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তিনি বলেন, “ঝিনাইদহবাসীর জন্য এই কসাইখানা একটি মাইলফলক। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”
 

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, “মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এরপরও যদি কেউ দায়িত্বে গাফিলতি করে, তাহলে আমাকে জানাবেন—আমরা ব্যবস্থা নেব।”
 

জানা গেছে, আধুনিক এ কসাইখানা নির্মাণে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি ও ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ নির্মাণকাজ শুরু করে। প্রায় আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।
 

৪৯ শতক জমির ওপর নির্মিত এ প্রকল্পে ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। কসাইখানার মূল জবাই ও উৎপাদন এলাকা আড়াই হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত।