সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৭০৪ কোটি টাকা ব্যয়ে ৮০ হাজার টন সার কিনবে সরকার

৭০৪ কোটি টাকা ব্যয়ে ৮০ হাজার টন সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে সার সরবরাহের চাহিদা মেটাতে ৮০ হাজার টন সার ও চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানির তিনটি প্রস্তাবে মোট ৭০৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৯৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।

 

বুধবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

 

সভা সূত্রে জানা যায়, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুসরণে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৪ জুলাই ডেলটা স্টার ট্রেডিং এফজেড-এফএস, ইউএই এবং তাদের প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিজেএসসি আরকন, রাশিয়া সার সরবরাহের প্রস্তাব দেয়।

 

টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে বিসিআইসির বিদ্যমান জিটুজি চুক্তির প্রাইস ফর্মুলা অনুসারে প্রতি টনে ৬৭৫.৮৩ ডলার দরে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৮ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা।

 

সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৯তম লটে ২৫ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ চুক্তির অধীনে মোট ৬.৩০ লাখ টন ইউরিয়া সার আমদানি করা হচ্ছে, যার মধ্যে আপদকালীন পরিস্থিতির জন্য অতিরিক্ত অপশনাল ২ লাখ টন অন্তর্ভুক্ত ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে অতিরিক্ত অংশ সম্পূর্ণ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ১৯তম লটে ২৫ হাজার টনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৬০০.৮৩ ডলার, মোট ব্যয় ১৮৫ কোটি ১৩ লাখ ৭ হাজার ৪৩৭ টাকা।

 

এছাড়া সভায় চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য ১৫ হাজার টন (+১০%) রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক দরপত্রে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান থেকে এই সালফার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৭১ কোটি ১ লাখ ২ হাজার ২৪০ টাকা, প্রতি টনের দাম ৮৭৩ ডলার।

 

সভায় জানানো হয়, দেশের ইউরিয়া সার আমদানির লক্ষ্যমাত্রা ২০২৫-২৬ অর্থবছরে ৩০ লাখ টন নির্ধারণ করা হয়েছে।