মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে বর্তমানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে অনেকেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এ অবস্থায় রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করলে স্বাস্থ্যঝুঁকি ও জীবনহানির আশঙ্কা তৈরি হতে পারে বলে কর্তৃপক্ষ মনে করছে।

 

এর আগে সোমবার (১৫ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসার সই করা এক আবেদনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে আপিল করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে।

 

আবেদনে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল প্রাঙ্গণের আধুনিকায়ন, ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল কলেজ ভবনে পরিচালিত বেকারি কার্যক্রম বন্ধ এবং ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

 

বর্তমানে হাসপাতালে আইসিইউ ও এইচডিইউতে ৯ জন, সিসিইউতে ২ জন, এনআইসিইউতে ৪৩ জন, শিশু ওয়ার্ডে ২৯ জন, গাইনি ও প্রসূতি ওয়ার্ডে ৮ জন, মহিলা সার্জারি ওয়ার্ডে ৬ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ২ জন, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৩ জন এবং কেবিনে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে ছয়টি হাসপাতালে রেফারের ব্যবস্থা করেছে। তবে অনেক রোগীর স্বজনরা আর্থিক সীমাবদ্ধতা ও রোগীর শারীরিক অবস্থার কারণে তাৎক্ষণিক স্থানান্তরকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।

 

এ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় লাইসেন্স বাতিলের আদেশ কার্যকর স্থগিত রাখা অথবা অন্তত ভর্তি রোগীদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত হাসপাতাল পরিচালনার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে চিকিৎসাসেবা অব্যাহত থাকলে রোগীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।