মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কালিয়াকৈরে পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরে পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি:



গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানায় খাবার পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ একে একে অনেক শ্রমিক বমি, মাথাব্যথা, শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠান।
 

ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।
 

কারখানার শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন জানান, সকালে কারখানার সরবরাহকৃত খাবার পানি পান করার পরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এছাড়া কারখানার ভেতরে একটি অস্বাভাবিক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, যা শ্রমিকদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটিয়েছে বলে তারা দাবি করেন।
 

ড্রেসম্যান কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকাগুলোর শ্রমিকদের মধ্যে অসুস্থতার হার বেশি দেখা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে কারখানার পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানির সংস্পর্শে এসে শ্রমিকরা খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন।
 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

এ ঘটনায় শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।